অবৈধ বাংলাদেশিদের কাতার ত্যাগের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ২১:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২২:২৩

অবৈধ বাংলাদেশিদের কাতার ত্যাগের অনুরোধ কাতারে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিদের ৩০ নভেম্বরের মধ্যে সেদেশ ত্যাগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কাতার সরকার অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে সেদেশ ত্যাগ করতে  বলেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘এ সময়ের মধ্যে অবৈধভাবে অবস্থান করা বিদেশিরা কাতার ছেড়ে গেলে কোনও জরিমানা দেওয়া লাগবে না, এবং তারা পুনরায় কাতারে প্রবেশ করতে পারবেন। কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যে দেশত্যাগ না করলে, তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা শাস্তি হতে পারে।’
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, ‘এপর্যন্ত প্রায় দু’শো বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় কাতার ত্যাগ করেছেন। আরও এক হাজার তিনশো জনকে আমরা ট্রাভেল পারমিট ইস্যু করেছি, যাতে করে তারা নির্বিঘ্নে কাতার ত্যাগ করতে পারেন।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলোর অবৈধ অবস্থানকারীরাও কাতার ত্যাগ করছে।’

উল্লেখ্য,বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি কাতারে আছেন। এছাড়া, প্রতি মাসে ৮ হাজার থেকে ১০ হাজার বাংলাদেশি কাতারে যাচ্ছেন।

এসএসজেড/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক