অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার শপথ দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৭:৪৬

উদ্বোধনী অনুষ্ঠানে দুদকের কর্মকর্তারা

দেশ ও জনগণের দেওয়া দায়িত্ব পালনে কোনও ধরনের অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার শপথ নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুদকের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ শপথ বাক্য পাঠ করান।

এর আগে কমিশনের  চেয়ারম্যান ইকবাল মাহমুদ সকাল সাড়ে ৯টায় প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা  করেন। এরপরই চেয়ারম্যান শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মর্মে শপথ করিতেছি যে, দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত থাকব। দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি আরও অঙ্গীকার করছি যে, আমি সততা, কর্তব্যপরায়ণতা এবং সেবার মনোভাব নিয়ে দুর্নীতি রোধে ভূমিকা রাখার ক্ষেত্রে কোনও প্রকার ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আইন অনুযায়ী যথারীতি কর্তব্য পালন করব। আমি নিজে কোনও অন্যায় ও দুর্নীতি করব না এবং কোনও অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না।’

শপথ গ্রহণ শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমিশনের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন, আলোচনা সভা, শপথগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

/আরজে/ এপিএইচ/

আরও পড়ুন: ‘১০ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের