আমাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া না হলে জমিতো কেড়ে নিবেই: রবীন্দ্রনাথ সরেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১১:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১১:৫৯

রবীন্দ্রনাথ সরেন

এটা মোটেই সহজ কথা না। আমরা আমাদের ছেলেবেলা থেকেই উচ্ছেদ থেকে উচ্ছেদের মধ্য দিয়ে সব হারিয়ে আসছি। বাংলা ট্রিবিউন আয়োজিত অধিকার : সংখ্যালঘু ও সংখ্যাগুরু শীর্ষত বৈঠকিতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন এ কথা বলেন। তিনি বলেন, যখন আদিবসীরা অত্যাচারিত হচ্ছে তখন ৯৩ সালের দিকে আমরা নিজেদের সংগঠিত করি কারণ তারা সেসময় অত্যাচারিত হয়ে ভারত চেলে যেতে বাধ্য হয়।

সরেন বলেন, যখন জাতিসংঘ আদিবাসী দিবস ঘোষষা করতে বলেছিল, তখন তারা আদিবাসী নেই। সরকার তখন বলেছে দেশে কোনও আাদিবাসী নেই। তাহলেতো আমাদের জমি তারা নিয়েই নিবে। যে বিষয় নিয়ে কথা উঠছে যেগুলো মানুষ শুনতে চায়। তিনি আরও বলেন, নওগাঁ গ্রামের একদিনে ৭৩ বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। এসব হওয়ার কথা ছিল না। আমরা আমাদের মধ্যে সুসংহত ভাব রাখতে পারিনি।

নাসিরনগরের হামলা, গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনাসহ সর্বশেষ গোয়ালন্দে মন্দিরে হামলার ঘটনায় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে। কার অধিকার আর কিসের অধিকার কে রক্ষা করছে এবং কীভাবে আসলে রাষ্ট্রের  রক্ষার দায়িত্ব এসব নিয়েই আজকে বৈঠকিতে আলোচনা করছেন এর সঙ্গে সম্পৃক্ত অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জী দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী