না.গঞ্জে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৬:৫২

সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ

নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিকের চেয়ে সুন্দর, পরে আরও উন্নতি হবে। তাই সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। শনিবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ওই বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, ‘নারায়গঞ্জের নির্বাচনে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি। আগামীতে এ অভিযান আরও দৃশ্যমান করতেও বলা হয়েছে।’

ভোটকেন্দ্র দখলের মতো কোনও ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের আগের রাতে যাতে কেন্দ্র দখলের মতো কোনও ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে।’

আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) মিলনায়তনে নারায়ণগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলাবিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার-ভিডিপি, কোস্টগার্ড, রিটার্নিং কর্মকর্তা, জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও দলীয় শীর্ষ নেতারা ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছেন। এর জবাবে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার।

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী