৫৭ ধারার পরিবর্তে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

আইনমন্ত্রী আনিসুল হক

নানা সমালোচনা ও বিতর্কের মুখে পরিবর্তন করা হচ্ছে তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা। এর পরিবর্তে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট) প্রণয়ন করা হচ্ছে। নতুন এ আইনটিতে ৫৭ ধারাকে ঘিরে সেসব সংশয় ও প্রশ্ন রয়েছে তার জবাব পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত এক আলোচকের ৫৭ ধারা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫৭ ধারায় পরিবর্তন এনে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০০৬ সালে তথ্য প্রযুক্তি আইনটি করা হয় মূলত ‘ইলেকট্রনিক সিগনেচার’কে বৈধতা দেওয়ার জন্য। পরে ২০১৩ সালে এতে কিছু সংশোধনী আনা হয় এবং ৫৭ ধারাকে সেই সংশোধনীর (অ্যামেন্ডমেন্ট) মধ্যে যুক্ত করা হয়।

তিনি বলেন, তখন থেকে এই ৫৭ ধারা নিয়ে সুশীল সমাজে কিছু প্রশ্ন উঠেছে, বলা হচ্ছে আইনের এই ধারাটি মানুষের বাক স্বাধীনতা খর্ব করাসহ অন্যান্য ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি করছে। আর সে জন্যই ৫৭ ধারাকে অগ্রাধিকার দিয়ে নতুন একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে। নতুন এই আইনে যেন এমন প্রশ্ন না থাকে, কোন 'ভাওলেশন' যেন না থাকে সেইভাবেই নতুন আইন ও ধারা প্রণয়ন করা হচ্ছে।

৫৭ ধারা নিয়ে সাধারণের মনে যত প্রশ্ন রয়েছে তার সঠিক জবাব নতুন আইনটিতে পাওয়া যাবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের (এনএইচআরসিবি) চেয়ারম্যান কাজী রিয়াজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএইচআরসিবি এর পূর্ণকালীন সদস্য মো. নজরুল ইসলাম।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী