রাষ্ট্রদূতকে তলব: রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৪

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা একটি রোহিঙ্গা পরিবার

বাংলাদেশে অবস্থিত সকল রোহিঙ্গা নাগরিককে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে ঢাকা। আজ বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই পত্র দেওয়া হয়।পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তলব পেয়ে দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি বেরিয়ে যাওয়ার পর পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে দুটি পত্র হস্তান্তর করা হয়েছে। প্রথম পত্রে বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত ও অনিবন্ধিত সকল রোহিঙ্গা নাগরিককে যত দ্রুত সম্ভব ফেরত নেওয়ার জন্য বলা হয়েছে।’

কামরুল আহসান বলেন, ‘দ্বিতীয় পত্রে গত মঙ্গলবার সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে চার বাংলাদেশি জেলের আহত হওয়ার ঘটনা পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ’

/এসএসজেড/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম