নিয়ন্ত্রণে এসেছে গুলশান ডিসিসি মার্কেটের আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৭

ডিসিসি মার্কেট

অবশেষে টানা ১৬ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটের আগুন। মঙ্গলবার রাত সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন)  মেজর শাকিল নেওয়াজ।

তিনি বলেন,‘ ‘আমরা কনফিডেন্ট, আগুন আমাদের আওতায় রয়েছে। আল্লাহ চাইলে আর বাড়তে পারবে না। ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যাকে আমরা স্পট আগুন বলি। সেগুলো ছড়ানোর জন্য ডিএনসিসির মেয়র মহাদয়ের কাছে সরঞ্জম চেয়েছি, তিনি আশ্বস্ত করেছেন। সরঞ্জম পেলে আমরা কাজ শুরু করবো। তবে আগুন আর বাড়তে পারবে না।’

আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগার বিষয়ে তিনি বলেন, ‘মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেই। সাতশ মিটার দূর থেকে ঝিল, লেক থেকে পানি আনতে হচ্ছে। সেখানে টাইম কিলিং (সময় নষ্ট) হচ্ছে।’

শাকিল নেওয়াজ আরও বলেন, ‘আমাদের ছেলেরা ঝুঁকি নিয়ে কাজ করছে। ফায়ার সার্ভিস মানুষের জীবন বাঁচায়।’

/এআরআর/ টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস