মার্কেট ছেড়ে না যেতে মাইকিং (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

মাইকিং করছে মার্কেট কর্তৃপক্ষ

রাজধানীর গুলশান ১ এর ডিসিসি মার্কেটের ব্যবসায়ীরা যেন মার্কেট ছেড়ে চলে না যান সেজন্য মাইকিং করে ব্যবসায়ীদের দোকানেই থাকতে বলা হচ্ছে। মার্কেটটি আবারও চালুর জন্য এখন দোকান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। বুধবার দুপুরে মার্কেট কর্তৃপক্ষ এ মাইকিং করে। শুক্রবার মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসিসি পাকা মার্কেটের সভাপতি এস এম তালাল রেজবী।

এরই মধ্যে অনেক ব্যবসায়ী দোকান পরিষ্কার করা শুরু করেছেন। অনেকে দোকান খুলে বসেছেন।

তালাল রেজবী বলেন, ‘আমরা শুক্রবার মার্কেট খুলে দিচ্ছি। এজন্য বুধ ও বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজ চলবে। এরই মধ্যে উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, ব্যবসায়ী ও কর্মচারীরও পরিচ্ছন্নতার কাজ করছেন।’

মার্কেট পরিষ্কার করছেন ডিএনসিসির কর্মীরা প্রসঙ্গত, সোমবার রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন)  মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।  

মার্কেট ছেড়ে না যেতে মাইকিং (ভিডিও)

ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দন খান আলমগীর বলেন, ‘ফার্মাস ব্যাংক থেকে আপনাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। গুলশানে ব্যাংকের দুটি শাখায় আপনার যোগাযোগ করুন, সহযোগিতা করা হবে সেখানে থেকে।’

/এআরআর/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী