১০ মামলার আসামি ছিল সাদ্দাম

নুরুজ্জামান লাবু
০৬ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:৫০

সাদ্দাম

রাজধানীর মোহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম হোসেন ওরফে রাহুল ছিল উত্তরবঙ্গের নব্য জেএমবির প্রধান। ১০টি মামলার আসামি ছিল সাদ্দাম। এর মধ্যে পাঁচটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল সে। মামলাগুলো হলো, রংপুরে ওসিও কুনিও, রহমত আলী খাদেম, বাহাই রুহুল আমিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ মঠের প্রধান এবং কুড়িগ্রাম হোসেন আলী হত্যা মামলার।

ওই পাঁচটি মামলা ছাড়াও গাইবান্ধার ডাক্তার দিপ্তী, সাঘাটের রাব্বি হত্যা,  গোবিন্দগঞ্জের তরুণ দত্ত হত্যা,  নীলফারীর কারবালার খাদেম হত্যা চেষ্টা ও দিনাজপুরের চিরিরবন্দরের ডাক্তার বিরনদ্র হত্যার চেষ্টা মামলার আসামি ছিল সাদ্দাম।

দেবীগঞ্জ থানার ওসি সুকুমার মোহন্ত জানিয়েছেন, সাদ্দামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট থানার চর বিদ্যানন্দ গ্রামে। তার বাবার নাম পাচু আলম ও মা জোবেদা খাতুন।

যদিও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সাদ্দামের বাড়ি গাইবান্ধায়।

আরও পড়ুন:
‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির সামরিক কমান্ডার মারজান নিহত

সাদ্দাম ছিল উত্তরবঙ্গে নব্য জেএমবির প্রধান: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম