চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ০২:২৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ০২:২৬

বাংলাদেশ-চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। এ সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দিবাগত ১২টা ৫০ মিনিটে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করেন। তার একঘণ্টার যাত্রাবিরতি করার কথা থাকলেও কুয়াশা থাকায় তিনি আরও কিছু সময় ঢাকায় অবস্থান করতে পারেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময়ে দুই দেশের সম্পর্কোন্নয়ন নিয়ে এবং আগামী দিনগুলোতে বন্ধুত্বের বছর পালন নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করেন। ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।

প্রসঙ্গত, অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্কে উন্নিত হয়েছে। ওই সফরে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি আছে বাণিজ্যিক ঋণ চুক্তি ও প্রকল্প সহায়তা।

এছাড়া, ২০১৭ সালকে দুই দেশের বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এর অধীনে সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চীন থেকে একটি সংস্কৃতি প্রতিনিধিদলের ঢাকা আগমনের মাধ্যমে ইয়ার অব ফ্রেন্ডশিপ অ্যান্ড এক্সচেঞ্জে শুরু হওয়ার কথা আছে।

দুই দেশের মধ্যে নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের বিষয়েও একটি সমঝোতা স্মারক চীনা প্রেসিডেন্টের সফরে স্বাক্ষরিত হয়। এর আওতায় এ বছরের শুরুর দিকেই চীনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা আছে।

/এসএসজেড/টিআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক