শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২৩:৩২ আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২৩:৪১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব (ছবি: বাসস) শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের প্রয়োজন।  শনিবার বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই অভিমত প্রকাশ করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য জানান।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের দশ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

প্রায় ঘণ্টার বৈঠকে ইসি গঠনে স্থায়ী সমাধানে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করেছে জেএসডি। বৈঠকে আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র ও একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়।’ এ সময়  নতুন ইসি গঠনে গঠনমূলক প্রস্তাব দেওয়ার জন্য জেএসডি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি পরবর্তী ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়ার পর প্রথম গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেন। কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে।  সূত্র: বাসস

আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার গঠনের পর ইসি গঠন করতে হবে: রাষ্ট্রপতিকে জেএসডি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রোটিয়াদের রানের পাহাড়
প্রোটিয়াদের রানের পাহাড়
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা
মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা
চীনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আরেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
চীনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আরেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স