বাংলাদেশিদের জন্য ১৯ সালের ডিভি লটারির সুযোগ থাকছে না

তানভীর আহমেদ
১২ জানুয়ারি ২০১৭, ২৩:১৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৬:২০

গ্রিনকার্ড বাংলাদেশিরা আগামী ২০১৯ সালের ইউএস ডাইভারসিটি লটারিতে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কানাডা ও যুক্তরাজ্যসহ আরও ১৭টি দেশ এই লটারি থেকে বঞ্চিত হচ্ছে।  ডিভি লটারি ২০১৯-এর আওতায় চলতি বছর লটারির মাধ্যমে মোট ৫৫ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাবেন। লটারির মাধ্যমে নির্বাচিত অভিবাসীরা ২০১৯ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

তবে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮টি দেশের নাগরিকরা ঠিক কী কারণে চলতি বছর ডিভি লটারিতে অংশ নিতে পারবেন না, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েব সাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যে সব দেশের ইমিগ্রেন্ট অপেক্ষাকৃত কম, সেই সব দেশের অভিবাসীদের বেশি গুরুত্ব দিচ্ছে অভিবাসন কর্তৃপক্ষ।

তবে ডিভি লটারি কর্তৃপক্ষ বলছে, আবদেনকারীর স্পাউস যদি ডিভি লটারির আবদেনকারী তালিকাভুক্ত দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে স্পাউসের দেশকে নেটিভ কান্ট্রি বিবেচনা করে ডিভি লটারি ২০১৯-এর জন্য আবেদন করা যাবে।

উল্লেখ্য, ব্রিটেনের আবেদনকারীরা ডিভি লটারির জন্য আবেদন করতে না পারলেও নর্দান আয়ারল্যান্ডে বসবাসকারীদের লটারিতে অংশ নিতে কোনও বাধা নেই।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম