নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫

কাজী রকিবউদ্দীন আহমদ বর্তমান নির্বাচন কমিশনের মতোই নতুন কমিশন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন হবে, ওই কমিশন আমাদের মতোই হবে। নারায়াণগঞ্জসহ সব নির্বাচন আমরা যেভাবে পরিচালনা করেছি, আশা করি নতুন নির্বাচন কমিশনও আমাদের মতো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে।’ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নতুন ভবনে আসায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সিইসি বলেন, ‘আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি ভবনের কাজ কিছু দিনের মধ্যে শেষ হবে।’
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘আপনারা এতদিন তো সিঁড়িতে আমাদের প্রশ্ন করতেন, এখন আমাদের নতুন ভবনে রুমে বসে প্রশ্ন করতে পারবেন। কোনও সমস্যা হবে না।’
দীর্ঘ ৪৩ বছর পর নির্বাচন কমিশন রবিবার থেকে আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর কমিশনের ১১ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের