রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফজলুল হক নামে এক যাত্রীর পেট থেকে এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় এয়ারকন্ডিশন মেরামতের কাজ করেন। মঙ্গলবার রাত ৯টায় সিঙ্গাপুর হতে এসকিউ ৪৪৬ ফ্লাইটে করে বাংলাদেশ এ আসেন।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিনচ্যানেলে আগে থেকেই কাস্টমস কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। এরপর ফজলুল গ্রিনচ্যানেলে আসার পর তাকে আটক করা পর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে এক্স-রে করা হয়।
এক্স রে রিপোর্টে দেখা যায় তার পায়ুপথ স্বর্ণ রয়েছে। পরে বিশেষ পদ্ধতিতে এসব স্বর্ণবার বের করা হয়। এসব স্বর্ণের ওজন ১ কেজি। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
/সিএ/এসটি/








