প্রাথমিক শিক্ষাই শিক্ষার মেরুদণ্ড: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১৭:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:২১

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মেরুদণ্ড। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। ফলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশে সাক্ষরতার হার দ্রুত বাড়ছে।’ বৃহস্পতিবার রাজধানীতে কেএল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের সার্ধশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী মিলন মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুরাতন ঢাকার নর্থব্রুক হল রোডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘শতকরা ৪৭ ভাগ সাক্ষরতার হার নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও বর্তমানে দেশে তা ৭১ শতাংশে উন্নীত হয়েছে।’ তিনি বলেন, ‘দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশব্যাপী ব্যাপকহারে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। উন্নত দেশগুলোয় যেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেখানে বাংলাদেশে এর পরিমাণ এখনও মাত্র ১০ শতাংশ।’ এ বিবেচনায় বর্তমান সরকার বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বলেন, গুণগত শিক্ষার প্রসারে বর্তমান সরকারের গত মেয়াদে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করা হয়েছে। এ নীতির আলোকে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার কার্যক্রম গ্রহণ, দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি প্রবর্তন এবং যুগের চাহিদা অনুযায়ী নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে দেশে-বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণ ও উ”চ শিক্ষায় গবেষণার সুযোগ বৃদ্ধি করেছে। সরকার গৃহিত এসব উদ্যোগের ফলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম দক্ষ ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির প্রয়াস জোরদার হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মো. সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, কবি অসীম সাহা, অধ্যক্ষ এসএন রায় সমর, সংরক্ষিত নারী কাউন্সিলর নাছিমা আহমেদ প্রমুখ।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী