‘বইমেলার প্রতিটি ইঞ্চি থাকবে সিসিটিভির আওতায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ২১:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২১:৩০

অমর একুশে বইমেলার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বইমেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বইমেলার নিরাপত্তা নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসময় আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। আমরা পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি। তিনটা কন্ট্রোল রুমের মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করা হবে। একটা থাকবে শাহবাগ থানায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে একটা ও আরেকটা সোহরাওয়ার্দী উদ্যানের পেছনে। ডিএমপি’র অভিজ্ঞ কর্মকর্তারা ২৪ ঘণ্টাই মনিটরে থাকবেন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতি ইঞ্চি সিসিটিভি কাভারেজের আওতায় থাকবে।’
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সিটি কপোরেশন, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফায়ার সার্ভিসকে নিয়ে একাধিক বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠক করেছি। খুঁটিনাটি আলোচনা করে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অংশের পুরো এলাকা টিন দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর বাইরেও বাঁশ দিয়ে আরেকটি বেষ্টনী তৈরি করা হয়েছে। পুলিশ টিনের বেড়ার বাইরে ও ভিতরে উভয় পাশে নিরাপত্তা দিবে। টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, নীলক্ষেত, শহীদ মিনার এলাকায় তল্লাশি বসানো হবে। এসব এলাকায় তল্লাশির পরই পাঠক-দর্শনার্থীরা বইমেলা প্রাঙ্গণে আসতে পারবেন।’
ভিড় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রবেশ করা ও বের হওয়ার জন্য আলাদা গেট থাকবে। ডিএমপি কমিশনার জানান, বাংলা একাডেমিতে প্রবেশের জন্য দুটি গেট এবং বের হওয়ার জন্য থাকবে একটি গেট। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য তিনটি আর বের হওয়ার জন্যও তিনটি গেট থাকবে। একই গেট দিয়ে প্রবেশ করা ও বের হওয়া যাবে না।
মেলায় প্রবেশের চেকিং প্রক্রিয়া সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রতিটি প্রবেশমুখে থাকা আর্চওয়ে গেটের ভিতর দিয়ে চেক হয়ে মেলায় প্রবেশ করতে হবে। এরপর মেটাল ডিটেকটর দিয়ে চেক করা হবে। সঙ্গে কোনও ব্যাগ থাকলে তা আলাদাভাবে চেক করা হবে। নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত চেকিংয়ের মাধ্যমে সবাইকে মেলায় প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেট পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। সেখানে তল্লাশি চলবে।’
আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়িসহ কর্মীরা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকবে।’
মেলায় বম্ব ডিসপোজাল ও সোয়াট টিম প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ডিকেটটিভ ব্র্যাঞ্চ, কাউন্টার টেরোরিজম ইউনিটের গোয়েন্দারা সার্বক্ষণিকভাবে থাকবেন। ডিবির কয়েকটা বিশেষ টিম পুরো এলাকা জুড়ে ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও ধরনের অশান্তি, অনিয়ম নিয়ন্ত্রণে প্রস্তুত থাকবে তারা। এছাড়া অন কল প্রস্তুত থাকবে বম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিম। দুই/তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে তারা।’
/আরজে/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম