সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২

সাগর-রুনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনও অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এই তারিখ নির্ধারণ করেন।  

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহানগর হাকিম মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর জ্যেষ্ঠ পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনও অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। পরদিন (১২ ফেব্রুয়ারি) রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসআইটি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম