আজ নতুন ইসির শপথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২১

নতুন নির্বাচন কমিশন আজ বুধবার শপথ নিতে যাচ্ছেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা । বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  ইসির সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি এস কে সিনহা। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান।

শপথ নেওয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হবেন ইসির সদস্যরা। বুধবার বিকাল ৫টায় ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

নতুন কমিশন গঠনের পর থেকেই বিএনপি দলীয়করণের অভিযোগ তুলেছে। বিশেষ করে সিইসি কে এম নুরুল হুদাকে ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। অবশ্য আপত্তি তুললেও বিএনপি এ কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামী ৬ মার্চ দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন।

ইএইচএস/এএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম