চাহিদার ৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমানে দেশে চাহিদার শতকরা ৯৭ ভাগের বেশি ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম। তিনি বলেন,  ‘দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রফতানি হচ্ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে দেশীয় ৫৪টি ওষুধ কোম্পানি ১২৩টি দেশে মোট ৮৩৬ কোটি ৮১ লাখ টাকার ওষুধ রফতানি করেছে।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

হাজেরা বেগমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘জাতীয় ই-হেলথ পলিসি ও ই-হেলথ স্ট্র্যাটেজি তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে।’

এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ২৬৮টি অ্যালোপ্যাথিক, ২৬৭টি ইউনানি, ২০৭টি আর্য়ুবেদিক, ৭৯টি হোমিওপ্যাথিক ও ৩২টি হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।’

নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে মো. নাসিম জানান, ‘বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম যুগোপযোগী করতে ‘চিকিৎসা সেবা আইন-২০১৭’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনে ব্যক্তি মালিকানাধীন/ বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে সুচিকিৎসা প্রদান, সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ সংযোজন করার প্রস্তাব করা হয়েছে। পেশাগত নৈতিকতা অনুযায়ী রোগীর প্রাপ্য যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনের ফলে রোগীদের আর্থিক হয়রানি লাঘব হবে বলে আশা করা যায়।’

নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, ‘সৌদি সরকারের অনুদানে প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। এজন্য নকশা চূড়ান্তকরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অর্থায়ন নিশ্চয়তা এবং নকশা চূড়ান্ত হলে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে।

ইএইচএস /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে