ফ্লাইওভার থেকে বাসস্ট্যান্ড সরাতে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১

হাইকোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাসস্ট্যান্ড ও ফ্লাইওভারে ওঠার সিঁড়ি অপসারণের জন্য নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।
স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণের মেয়রসহ মোট ১২ জনকে রিটে বিবাদী করা হয়েছে।  
আগামীকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় থাকতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আইনজীবী সাইফুল ইসলাম উজ্জ্বল জানান, গত তিন চার মাসে ফ্লাইওভারের ওপর দশজনের বেশি মানুষ নিহত হয়েছেন। যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্ট্যান্ড আছে। এসব স্ট্যান্ডে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই যানজট থাকে। এজন্য সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠানোর পর নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় উচ্চ আদালতে প্রতিকার চেয়ে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।
/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম