এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর ভারত সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত) এপ্রিল মাসের প্রথম দিকে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ ভবনস্থ সংসদীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের অনুষ্ঠিত এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকাল ৫টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টার বৈঠক করেন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর।

বৈঠকে অন্যান্যের মধ্যে মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আব্দুল নাসের, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করার কথা ছিল ২০১৬ সালের ১৮ ডিসেম্বর। তবে অনিবার্য কারণে ওই সফর স্থগিত করা হয়। এরপর ১০ ডিসেম্বর শনিবার  গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের এক সৌজন্য বৈঠক করেন। ওই বৈঠকে প্রধান শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু  এবারও অনিবার্য কারণে এই সফর স্থগিত করা হয়।

 আরও পড়ুন : বাংলাদেশ চায় পানি, ভারত প্রতিরক্ষা চুক্তি

/ইএইচএস/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম