‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিজেএমসি রাষ্ট্রের প্রতিবন্ধী সন্তান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) রাষ্ট্রের প্রতিবন্ধী সন্তান বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

মঙ্গলবার সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি পাট দিবসের কর্মসূচি ঘোষণা করেন।

বিজেএমসি’র লোকসান সম্পর্কে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন,  ‘অতীতের দুর্নীতি ঠেকানোর মধ্য দিয়ে বিজেএমসির লোকসানের পরিমাণ কমিয়ে আনা হচ্ছে। গত বছর ৬৫০ কোটি টাকা লোকসান হলেও চলতি বছর তা ২শ’ কোটিতে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিজেএমসি রাষ্ট্রের একটি প্রতিবন্ধী সন্তান। সেকারণেই এর প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। রাষ্ট্রের অন্য সরকারি অনেক প্রতিষ্ঠান মুনাফা করছে। সেক্ষেত্রে বিজেএমসির এ লোকসান বিশেষ দৃষ্টিতে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবারে একজন প্রতিবন্ধী সন্তানের প্রতি যেমন বিশেষ দৃষ্টি থাকে রাষ্ট্রও একইভাবে বিজেএমসিকে একই দৃষ্টিতে দেখে। সেভাবেই এ প্রতিষ্ঠানকে প্রতিপালন করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস। বাংলাদেশের এই প্রথম এ দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আটদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পাট মন্ত্রণালয়। পাট দিবস উপলক্ষে ৯ তারিখ থেকে ১১ মার্চ পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পাট মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ৯ মার্চ সকাল ৯টায় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। (কারণ ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকবেন)।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে পাটকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে পাট এবং পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেন। যা আমাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখ ছিল।’

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম