সব দলের সঙ্গে কথা বলতে আগ্রহী যুক্তরাষ্ট্র

শেখ শাহরিয়ার জামান
০৩ মার্চ ২০১৭, ২২:০৫আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২২:০৫

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ইসলামী দল সহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও একে একে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বার্নিকাট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে আমাদের সরকারকে ধারণা দিতেই আমরা (দূতাবাসের কর্মকর্তারা) এখানে আছি।’

ইসলামী দলগুলো সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যত বেশি সম্ভব মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়, বাংলাদেশের রাজনৈতিক চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র কখনোই সহায়তা বন্ধ করেনি।’

নতুন নির্বাচন কমিশনকে সহায়তার বিষয়ে বার্নিকাট বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের একটি প্রকল্পে আমরা সহায়তা দিয়েছিলাম। এখন নতুন কমিশন এবং সরকার সহায়তা চাইলে আমরা তা বিবেচনা করে দেখবো।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ অসন্তোষ প্রকাশ করেছিল। ওই নির্বাচনের পর নির্বাচন কমিশনের নতুন কোনও প্রকল্পে সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র।

এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম