‘ইন্টারপোল থেকে কোনও অপরাধীর নাম প্রত্যাহার সরকার ভালোভাবে দেখে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৯:০৭আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:২৭

এ কে এম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘ইন্টারপোলের রেড নোটিশের তালিকা থেকে যদি কোনও অপরাধীর নাম প্রত্যাহার করা হয়, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখে না।’ তিনি বলেন, ‘যেখানে উচ্চ আদালতের রায় রয়েছে, সে রায়ের প্রতি ইন্টারপোলের শ্রদ্ধা দেখানো উচিত।’

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

রবিবার (১২ মার্চ) এক ব্রিফিংয়ে ইন্টারপোলের সেক্রেটারি ড. জর্গান স্টককে ইন্টারপোলের রেড নোটিশের তালিকা থেকে অপরাধীর নাম প্রত্যাহার করা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে জর্গান স্টক বলেছিলেন, ‘তালিকায় যদি কোনও অপরাধীর নাম থাকে, সেক্ষেত্রে সে অপরাধী নির্দোষ বলে রিভিউ করে আমরা সেটি যাচাই-বাছাই করে বিবেচনা করে থাকি।’

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরে তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সব তথ্য প্রমাণ এবং তার রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে কোনও অপরাধের তথ্য না পাওয়ায়, ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেওয়া সব তথ্য মুছে ফেলে।

এদিকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক মিয়ানমার, চীন, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এসব দেশের পুলিশের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে  আলাদা আলাদা বৈঠক করেছেন।

মিয়ানমার পুলিশের সঙ্গে বৈঠকে ইয়াবা এবং অবৈধ অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা করেন আইজিপি শহীদুল হক। এ সময় বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী তালিকা দেওয়া হয়। এ ব্যাপারে মিয়ানমার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন।

চীন সম্পর্কে আইজিপি বলেন, ‘চীন এমনিতেই আমাদের উন্নয়নের সহযোগী। তারা আমাদের পুলিশদের লজিক্যাল এবং মেটারিয়ালস সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে, আমাদের পুলিশও এতে আগ্রহ প্রকাশ করেছে।’

দক্ষিণ কোরিয়াও একই বিষয়ে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন শহীদুল হক।

শহীদুল হক আরও বলেন, ‘আফগানিস্তান তাদের পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশে পুলিশ এতে সম্মতি প্রকাশ করেছে।’

বৈঠকে মালয়েশিয়ায় অবৈধ নাগরিকদের পাশাপাশি বৈধ নাগরিকরাও হয়রানির শিকার হন বলে জানান আইজিপি। এসব সমস্যা সমাধানে মালয়েশিয়া আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।  

এছাড়া বাংলাদেশে যে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে সিআইডিকে সাহায্য করার জন্য  শ্রীলঙ্কাকে  অনুরোধ জানানো হয়েছে।

/এনএল/এআরআর/জেইউ/এআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম