রাজধানীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মিজানুর রহমান বলেন, ‘ভয়াবহ আগুন লেগেছে। আমাদের ১৮টি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।’
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে।এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।
আগুনের ভিডিও:
/আরজে/এমএ/








