কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ০৭:০১আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০৯:২৯

কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা  আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এ ঘটনায় সোহাগ নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতারের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে অনেক টিনের ঘর পুড়তে দেখা গেলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে। এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।
/আরজে/এমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী