কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ০৯:৫২আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০৯:৫৫

কড়াইল বস্তিতে আগুন রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টরকে প্রধান করে এই তদন্ত টিম গঠন করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. আলী আহম্মেদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে পাঁচ সদস্যের তনন্ত কমিটি গঠন করেছি। তারা কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাণহানী হয়নি। আমাদের কর্মীরা, বস্তির মানুষ ও এলাকাবাসী সবাই মিলে কাজ করেছে।’
বস্তির ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানো যায় না। পানি দিতে হয় অনেক দূর থেকে। তাতে পানির গতি কমে আসে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। চার ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে অনেক টিনের ঘর পুড়তে দেখা গেলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে। এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী