গণহত্যার স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধের সমর্থক দেশগুলোকে অগ্রাধিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৮:৩০আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:৩৪

১৯৭১ সালে সংঘটিত গণহত্যা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোর কাছে সমর্থন চাইবে বাংলাদেশ। এটাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে সরকার। দেশগুলোর পার্লামেন্ট বা আইনসভায় যেন বিষয়টি সমর্থন পায় সেদিকে গুরুত্বারোপ করা হচ্ছে।
মঙ্গলবার (২১ মার্চ) এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ ২০১৫ সাল থেকে ৯ ডিসেম্বর গণহত্যা দিবস হিসেবে পালন করছে। তাই ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অন্তরায়। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সে বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।’
গত ১১ মার্চ সরকারের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করার বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন। উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ‘সংসদের অভিমত এই যে, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি সেনাবহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক।’
সোমবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠকে প্রতি বছরের ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হবে বলে অনুমোদিত হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘সময় খুব কম থাকলেও এবারের ২৫ মার্চ যেন বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো গুরুত্বের সঙ্গে পালন করতে পারে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। এজন্য মিশনগুলোতে যতটা সম্ভব তথ্য-উপাত্ত পাঠানো হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এর চূড়ান্ত লক্ষ্য হবে মুক্তিযুদ্ধে যেসব দেশ আমাদের সমর্থন দিয়েছিল, সেগুলোর পার্লামেন্ট বা আইনসভায় ২৫ মার্চকে গণহত্যা হিসেবে স্বীকৃতি আদায় করা। আশা করি, বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে। তাদের সমর্থন পেলে অন্য দেশগুলোকেও বিষয়টি নিয়ে সংবেদনশীল করা সহজ হবে।’

যদিও শাহরিয়ার আলমের আশঙ্কা— ‘কোনও কোনও দেশের বিরোধীতার কারণে ২৫ মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এজন্য পৃথক পৃথকভাবে সব দেশের স্বীকৃতি আদায় করতে হবে আমাদের।’

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী