ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১০:০৯আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১০:২০

সোয়াত (ফাইল ছবি)

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা রওনা হয়েছেন। সোয়াতের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত।
পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে। তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।
ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

/এআরআর/এফএস/

আরও পড়ুন- 

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান