সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ০৮:৪৫আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০৯:৩১

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। 'আতিয়া মহল' নামের পাঁচতলা ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। কয়েকটি বাড়ি থেকে অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজন দাবি করেছেন, যে বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা হয়েছে তার ভেতর থেকে সকাল ৮টার দিকে বাইরের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়েছে। ভেতর থেকে 'আল্লাহু আকবর' ধ্বনি শোনা যাচ্ছে।  সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। বাড়ির মালিকের নাম উস্তার আলী বলেও জানা গেছে। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে আছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

‌'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী