বিমানবন্দরের সামনে বিস্ফোরণ: বোমা নিষ্ক্রিয়ের সময় কনস্টেবলসহ আহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ০৪:২৫আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০৫:৪৩

বিমানবন্দরের সামনে বিস্ফোরণ:  বোমা নিষ্ক্রিয়ের সময় কনস্টেবলসহ আহত ৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত যুবকের ট্র্যাভেল ট্রলির ভেতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথমধাপে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরণ ঘটিয়ে। আর দ্বিতীয়ধাপে একটি বোমা নিষ্ক্রিয় করা সময় এক পুলিশ কনস্টেবলসহ ৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

আহতরা হলেন, কনস্টেবল আলমগীর, পান বিক্রেতা নুর জাহান বেগম, মদিনা রেস্টুরেন্টের ওয়াচম্যান মিল্লাত মিয়া, জাকির হোসেন ও বাবুর্চি ফয়সাল আহমেদ এবং লেখক মোহিয়ান মঈন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাত ১২টার দিকে কনস্টেবল আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা হয়। বাকিদের রাত দেড়টার দিকে বিমানবন্দর থানা পুলিশ নিয়ে আসে।

তিনি আরও জানান, আহতরা সবাই দ্বিতীয়ধাপে বোমা নিস্ত্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর পুলিশ বক্সে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটায় এক যুবক। এতে আত্মঘাতী ঘটনাস্থলেই নিহত হয়। তার বয়স আনুমানিক ২৩-২৫ বছর। পরনে জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট। এছাড়া ঘটনাস্থলে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া গেছে।

/আরজে/এমডিপি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী