কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১০:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১০:৩০

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানা এলাকায় শুক্রবার সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। যে কোনও সময় অভিযান শুরু হবে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া ওই এলাকার গ্যাস ও বিদ্যুৎ সরবহার বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলা নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গি আস্তানা এলাকায় পুরোটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করছে। একইসঙ্গে তাদের আতঙ্কিত না হতে বলছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। 

কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। 

এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সিএমপির সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগ দেবে। সেখানে পৌঁছে সমন্বিতভাবে কাজ করবে তারা।’

/পিএইচসি/এসটি/

আরও পড়ুন-

যে কোনও সময় অভিযান বড়হাট ও কোটবাড়ীতে

নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ

নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

‘নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য’

জঙ্গিরা আত্মঘাতী হয়েছে: মনিরুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম