তারেক রহমানের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১২:১০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১২:২৪

জোবায়দা রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্য গোপন মামলা চলবে বলে রুল খারিজ করেছেন আদালত।

মামলাটির রুলের রায়ে বুধবার (১২ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের মামলা চলতে এখন আর কোনও বাধা নেই। আদালত তাকে আগামী ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী  ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

চিকিৎসক জোবায়দা স্বামী তারেকের সঙ্গে আট বছর ধরে যুক্তরাজ্য রয়েছেন। ছুটি নিয়ে যাওয়ার পর কর্মস্থলে আর না ফেরায় তাকে বরখাস্ত করা হয়েছে।

জোবায়দার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, '২০০৮ সালের ৩১ মার্চ দুদক অভিযোগপত্র দেয়। পরে জোবায়দার আবেদনের পর হাইকোর্ট ওই বছরের ৮ এপ্রিল তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এর পর থেকে জোবায়দার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত ছিল। তিনি জামিনে রয়েছেন উল্লেখ করায় আদালত তাকে আট সপ্তাহ সময় দিয়েছেন। তিনি এরমধ্যে ফিরে এসে মামলা লড়তে পারবেন।'

/এমটি/ইউআই/এফএস/  

আরও পড়ুন- 

আল্লাহ তাকে ভালো রেখেছে, সে সুস্থ আছে: মুফতি হান্নানের স্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের