যেকোনও সময় মুফতি হান্নানের ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১৮:১২আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৮:১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি যেকোনও সময় কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যেকোনও সময় তা কার্যকর করা হবে।
আজ বুধবার (১২ এপ্রিল) জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা হেফাজতে ইসলামের বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো মামলার গতিতেই চলবে।’
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। জঙ্গিবাদের অর্থায়ন খুঁজে বের করতে ব্যাংকের সন্দেহভাজন অ্যাকাউন্ট ও ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ ব্যয়ের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এছাড়া, জঙ্গি তৎপরতায় জড়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জঙ্গি সংক্রান্ত পোস্টগুলোতে নজরদারির সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, এর আগে অবৈধভাবে বিদেশে গিয়ে ফেরত আসা ব্যক্তি ও রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি তৎপরতার কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে গোয়েন্দা বাহিনী। এছাড়া, জঙ্গিবাদের বিভিন্ন মামলায় জামিনে থাকা আসামিদের ফেরত আনতে তাদের জামিনদারদেরও তাগাদা দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (জননিরাপত্তা বিভাগ) ও ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী (সুরক্ষা সেবা বিভাগ), র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, আনসারের মহাপরিচালক মিজানুর রহমান, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ সংশ্লিষ্ট নয়টি মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

রাতেই মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি!

মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছে মুফতি হান্নান

‘জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুত ১০ জল্লাদ’

মুফতি হান্নানের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি সম্পন্ন

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা