সেতার-সরোদ-তবলার লহরীতে ছায়ানটের বর্ষবরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৭, ০৬:২৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৭:২৩
image

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

রমনার বটমূলে প্রতি বছরের মতোই শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শুক্রবার সকাল সোয়া ৬টায় রমনার বটমূলে পহেলা বৈশাখকে বরণ করে নেন সংগঠনটির শিল্পীরা।

বাংলা নববর্ষের দিনটি বাঙালিদের জন্য সবচেয়ে আনন্দময়, সবচেয়ে রঙিন উৎসব। এ দিন বাঙালি জাতি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ উৎসবের মাধ্যমে। তাইতো নববর্ষকে বরণ করতে ভোর থেকেই মানুষের ঢল নামে রমনায়।

এবার ছায়ানটের অনুষ্ঠানের প্রথমাংশে থাকছে বাদন, দ্বিতীয়াংশে গান-কবিতা আবৃত্তি আর শেষ পর্বে থাকছে একটি লোকপালার উপস্থাপনা।

সেতার-সরোদের মধুর ছন্দে বাংলা ১৪২৪ সালকে বরণ করে নেওয়ার পর শিল্পীরা পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও... আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও...’। ছায়ানট এ বছর ৫০ বছর পূর্তি উদযাপন করছে। 

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

সত্তরের দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ১৯৬৭ সালে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন শুরু করে ছায়ানট। সেদিনের আয়োজনের প্রথম গানটি ছিল ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও...’। ওই স্মৃতিকে স্মরণ করতেই এবার প্রভাতী আয়োজনের এ গানে কণ্ঠ মিলিয়েছে ছায়ানটের ১১৫ জন শিল্পী।

ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজনে কিছু নতুনত্ব থাকবে। আনন্দ, মানবতা, দেশপ্রেম, গণজাগরণ ও উদ্দীপনামূলক কালজয়ী গান দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

এর আগে ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে স্মরণিকা ‘আলোকের ঝর্ণাতলায়’-এর মোড়ক উন্মোচন করেন ম. ফরাসউদ্দিন। অনুষ্ঠানে আলোচনা করেন ডা. সারওয়ার আলী ও স্মরণিকার সম্পাদক আবুল হাসনাত। ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক