১৫ দিনের আলটিমেটাম মাংস ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১২:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৩:২৮

মাংসের দোকান

১৫ দিনের মধ্যে দাবি না মানলে পহেলা রমজান থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, দাবি না মানলে প্রথম রোজা থেকে মাংস বিক্রি বন্ধ রাখবেন তারা। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় তারা।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘আগের মতো আবারও আন্দোলনে যেতে হচ্ছে। আগেও ধর্মঘট করেছিলাম, কিন্তু মাংস ব্যবসায়ীদের দাবি-দাওয়া পূরণ হয়নি। এবার ১৫ দিনের সময় দিলাম। এর মধ্যে কর্তৃপক্ষ যদি ব্যবসায়ীদের দাবি মেনে নেয়, আর মাংসের দাম যদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে না আসে, তাহলে পহেলা রমজান থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কিংবা লাগাতার ধর্মঘট পালন করব।’ 

মাংস ব্যবসায়ীরা চার দফা দাবিতে গত ফেব্রুয়ারিতে ছয় দিন ধর্মঘট পালন করেছিলেন মাংস ব্যবসায়ীরা। 

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা, চাঁদাবাজি বন্ধ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণ। এসব দাবি আদায় করতেই মাংস ব্যবসায়ীরা আবার কর্মসূচি দিতেই চাইছেন বলে জানান রবিউল। 

মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, গাবতলী হাটের ইজারাদাররা শর্ত ভঙ্গ করছে, চাঁদাবাজি করছে, যে কারণে মাংসের দাম ৬০০ টাকার উপরে। যার ফলে ক্রেতারা মাংস কেনা কমিয়ে দিয়েছে। এছাড়া মাংস ব্যবসায়ীরাও বিক্রি করতে পারছে না। খাসির মাংস ৮০০ টাকা ও গরুর মাংস ৫০০ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। 

ইজারাদারদের চাঁদাবাজি বন্ধ হলে রাজধানীবাসীকে ৩০০ টাকায় গরুর মাংস ও ৫০০ টাকায় খাসির সাধারণ মানুষকে খাওয়ানো সম্ভব বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম