৬ বছর ধরে জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৪:৩৯আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:৪৩

৬ বছর ধরে জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

টানা ৬ বছর ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে মেয়েদের তুলনায় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ছেলেরা। এবছর ৫৩ হাজার ৪৮৮ ছাত্র এবং ৫১ হাজার ২৭৩ ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬ বছর ধরে জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

গত ৬ বছরের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ৫৭ হাজার ৭২৭ জন ছেলে ও ৫২ হাজার ৩৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিল। ২০১৫ সালে ৬০ হাজার ৩৭০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৩১ জন ছাত্রী, ২০১৪ সালে ৭৭ হাজার ৫৫১ ছাত্র ও ৬৪ হাজার ৭২৫ ছাত্রী, ২০১৩ সালে ৫২ হাজার ৩৯২ ছাত্র ও ৩৮ হাজার ৮৩৪ ছাত্রী এবং ২০১১ সালে ৪৫ হাজার ৮৬০ ছাত্র ও ৩০ হাজার ৮৮৯ ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। তবে জিপিএ ছেলেরাই বেশি পেয়েছে।

এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। ১০টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন।

ছবি: চৌধুরী আকবর হোসেন।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক