শুক্রবার ৬ রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৯:০৬আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৫৬

শেখ হাসিনা

আগামীকাল শুক্রবার পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার অপর ৬ রাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গে ভিডিও করফারেন্সে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্মিত ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ এর উদ্বোধন উপলক্ষে এই ভিডিও করফারেন্স করবেন ৭ দেশের সরকার প্রধানরা। এ অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের থ্রিডি ছবি এ ভিডিও কনফারেন্সে থাকছেন আফগানিস্তান ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এটি গুরুত্বপূর্ণ, কারণ সাতটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান এক সঙ্গে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন।’ এখানে দক্ষিণ এশিয়ার সব দেশ থাকলেও পাকিস্তান থাকছে না, বলেও জানান তিনি।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেন এবং সার্কের অন্য সাতটি দেশকে বিনা অর্থে এর সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান। তবে ভারতের এ স্যাটেলাইট বানানোর জন্য বিজ্ঞানী এবং অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু ভারত তাদের সহযোগিতা নিতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান এই ইস্যুতে সরে দাঁড়ালে এটি সার্ক স্যাটেলাইটের বদলে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট হিসেবে নামকরণ করা হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে মোট ১২টি ট্রান্সপন্ডার আছে এবং প্রতিটি দেশকে ভারত একটি ট্রান্সপন্ডার বিনা অর্থে ব্যবহারের জন্য দিয়েছে।
ভারতের এ স্যাটেলাইট বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের জন্য কোনও সমস্যার কারণ হবে না বলে নিশ্চিত হওয়ার পরে গত মার্চ মাসে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট বিষয়ে ঢাকা তার অনাপত্তি প্রদান করে। ৪৪-ট্রান্সপন্ডার বিশিষ্ট বঙ্গবন্ধু স্যটেলাইট আগামী বছর উৎক্ষেপণ করবে বাংলাদেশ।’

/এসএসজেড/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম