‘৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন বিএনপির রাজপুত্র’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মে ২০১৭, ১৭:৩০আপডেট : ০৫ মে ২০১৭, ১৭:৩৪

কেরানীগঞ্জে একটি কর্মশালায় বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী, ছবি-ফোকাস বাংলা

বিএনপির মুখে দুর্নীতির অপবাদ, ভূতের মুখে রাম নাম করার মতো। অথচ দুর্নীতির দায়ে তাদের রাজপুত্র (তারেক রহমান) ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বানিয়ে বানিয়ে মিথ্যাচার করছেন। তারা (বিএনপি) গণতন্ত্র ও দুর্নীতির কথা বলেন।’

শুক্রবার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ’তে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সেনা কর্মকর্তাদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘কারফিউ গণতন্ত্র’ চালু করেছিল।’

বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কারফিউ গণতন্ত্র থেকে তারা নির্বাচন বানচালের নামে ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যার নীল নকশা করেছিল।’

ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেড় শতাধিক চালক অংশ নেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম