নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ১২:৫৭আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:৫৬

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জোট থেকে জাতীয় পার্টিকে বাদ দিতে চায় না আওয়ামী লীগ। ২০১৪ সাল থেকে জাতীয় পার্টি ঐক্যমতের সরকারে আছে। নতুন জোট করলেও সরকারে সঙ্গে থাকবে জাতীয় পার্টি। নতুন জোট কোনও কূটকৌশল নয়।’

সোমবার (৮ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জাপা থেকে মন্ত্রীরা চলে যাচ্ছেন- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আগে অনেক কিছুই হয়। নির্বাচন আসতে অনেক দেরি আছে। ততদিনে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার পানি কোথা থেকে কোথায় গড়ায়, দেখা যাক।’

মন্ত্রিসভায় পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক দিন তো হয়ে গেল। রিশাফল হতেই পারে।’

মন্ত্রিসভায় কোনও ধরনের পরিবর্তন এলে কে কে থাকবেন বা কে কে বাদ পড়বেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা আমি বলতে পারবো না।’

/এসএমএ/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী