খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই উদ্দেশ্যমূলক এই অভিযান: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১০:০৬আপডেট : ২০ মে ২০১৭, ১০:৩৭

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই উদ্দেশ্যমূলকভাবে তার কার্যালয়ে পুলিশি অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ খালেদার গুলশান কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার পর তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলেন।  

এর আগে পুলিশের গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে খালেদার কার্যালয়ে অভিযান চালানো হয়।  সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ওই বাড়িতে প্রবেশ করে। সকাল পৌনে ১০টার দিকে তারা চলে যায়। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির সময় তছনচ করে পুলিশ

রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ শূন্য হাতে ফিরে গেছে। খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই ক্ষমতাসীন সরকার এই পুলিশি হানা দিয়েছে। এটা গণতন্ত্রের সভ্যতার চরম পরিপন্থী।’ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়

তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের কিছু না জানিয়ে তালা ভেঙে পুলিশ কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। ভেতরে কয়েকজন কর্মচারীর মোবাইল ফোন কেড়ে নেয়। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। একটি অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে এই হানা দেওয়া হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেগুলো খুঁজতে তারা এসেছিল। কিন্তু তারা কিছুই পায়নি।’

রিজভী আরও বলেন, ‘আমাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল তৌহিদ ও আমার উপস্থিতিতে পুলিশ বলে গেছে তারা কিছু পায়নি।’

/আরজে/এফএস/  

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের