এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৮:২১আপডেট : ২০ মে ২০১৭, ১৯:৪৮

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। (ছবি: নরসিংদী প্রতিনিধি)

নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। শনিবার বিকাল চারটায় র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।
র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

এদিকে, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ঘণ্টা দুয়েক ধরে শহরের পাশের গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছি। ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে আমরা ধারণা করছি। আমাদের একটি দল এ মুহূর্তে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। আমিও নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর পথে রওনা হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তাদের উপস্থিতির পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।’

ঘটনাস্থল থেকে আমাদের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন জানান, গাবতলীর যে জায়গাটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে সেটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। ঘিরে রাখা বাড়িটির চারপাশেই অনেকগুলো বাড়ি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এটি মাঈনুদ্দীন নামে এক লিবিয়া প্রবাসীর বাড়ি। দ্বিতীয়তলা নির্মাণাধীন থাকলেও অনেকদিন ধরেই কাজ বন্ধ রয়েছে। আগে বাড়ির মালিকের পরিবার সদস্যরা এখানেই থাকতেন। তবে একবছর আগে মাঈনুদ্দীনের স্ত্রীর মৃত্যু হলে পরিবারের বাকি সদস্যরা গ্রামে চলে যান। তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে।  এরপর বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল।একমাস আগে কেয়ারটেকারের মাধ্যমে তা আবার ভাড়া দেওয়া হয়। তবে সে বাড়িতে কারা থাকতো তা বলতে পারছেন না স্থানীয়রা। 

/আরজে/এআরআর/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম