নরসিংদীর বাড়িটিতে অভিযান রবিবার সকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ২৩:৪৭আপডেট : ২১ মে ২০১৭, ০৯:০৬

নরসিংদীর গাবতলী এলাকায় নির্মাণাধীন এই বাড়িটিকেই জঙ্গি আস্তানা হিসেবে ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেটিতে রবিবার সকালে অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব-১১ র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ র অধিনায়ক জানিয়েছেন, ‘বাড়িটিতে ৫ থেকে ৬ জন জঙ্গি অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। রাতে সিকিউরিটির বিষয় আছে। তাই আগামীকাল রবিবার দিনের আলোতেই এখানে অভিযান চালানো হবে।’

উল্লেখ্য, শনিবার বিকাল চারটায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল। এই অভিযানে সহায়তা করছে নরসিংদী জেলা পুলিশ। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না। র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন। বাড়িটিতে সে সহ আরও ৫/৬ জন রয়েছে।

এদিকে, নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, রাত সাড়ে আটটার পর র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সেখানে ৪/৫ জন জঙ্গি অবস্থান করছে। সিলেটের আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল এরা তাদের দলের সদস্য বলেও দাবি করেন তিনি।

/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম