জাতীয় নির্বাচনের খসড়া রোডম্যাপে ইভিএম নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৮:২৪আপডেট : ২৪ মে ২০১৭, ০১:৫৩

নির্বাচন কমিশন সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে এ রোডম্যাপে নির্বাচনে ইলেকট্রনিক ডিজিটাল ভোটিং মেশিন (ইভিএম) বা ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহারের কথা উল্লেখ নেই।
মঙ্গলবার (২৩ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা খসড়া রোডম্যাপের ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইভিএম বা ডিভিএম পদ্ধতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিমশনার বলেন, ‘আমাদের রোডম্যাপ বা কর্মপরিকল্পায় এ বিষয়টি নেই। তবে যখন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপ করবো, তখন এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। আলোচনায় বিষয়টির খুটিনাটি দিক তুলে ধরা হবে। তারা (রাজনৈতিক দল) যদি সম্মতি দেয়, তাহলেই ইভিএম এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলের সম্মতি ছাড়া ইভিএম ব্যবহারের ব্যাপারে কোনও ধরনের ঝুঁকি নেবে না কমিশন।’

রোডম্যাপের বিস্তারিত তুলে ধরে সিইসি বলেন, ‘জুলাই মাসের শেষ দিকে আমরা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবো। নভেম্বর পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে। রাজনৈতিক দল ছাড়াও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো।’

আগাম নির্বাচন হলে প্রস্তুতি রয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা যেকোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আগাম নির্বাচন হলেও আমরা অন্তত ৯০দিন সময় পাবো। এই সময়ের মধ্যেই আমরা সব ধরনের প্রস্তুতি নিতে পারবো।’

এর আগে রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল সাহাদৎ হোসেন ও  কশিনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক