ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ

রাফসান জানি
২৬ মে ২০১৭, ০৩:১৫আপডেট : ২৬ মে ২০১৭, ০৮:১৪

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগের আন্দোলনকারীদের বিক্ষোভ

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন ‘শাহবাগের আন্দোলনকারীরা’। তাদের দাবি, হেফাজতের কথায় ওই ভাস্কর্য অপসারণ করা যাবে না।

বিক্ষোভকারীদের পক্ষে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক মণ্ডলীর সদস্য আরিফ নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আজকের এ ঘটনা স্বাধীনতার সঙ্গে প্রতারণা। হেফাজতের কথা শুনে তারা এ প্রতারণার কাজ করছে।’ যতক্ষণ পর্যন্ত এ ভাস্কর্য সরানোর অবস্থান থেকে সরকার সরে না আসবে, ততক্ষণ তারা সেখানে অবস্থান করবেন বলেও তিনি জানিয়েছেন।

বিক্ষোভকারীদের একাংশ

এক পর্যায়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘ভেঙে দাও, গুড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’, ‘আপোস না রাজপথ, রাজপথ রাজপথ’।

সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ

ছাত্র ইউনিয়ন, উদীচীসহ কয়েকটি ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ বিক্ষোভে যোগ দিয়েছেন। এর বাইরে কয়েকজন ব্যক্তিগতভাবেও বিক্ষোভে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

তারা হাইকোর্টের সামনের রাস্তাটির একপাশের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন। ২টা ৫ মিনিট থেকে তারা এখানে জমায়েত হন।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এসএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম