প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৪:০৭আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:১১

শেখ হাসিনা ও খালেদা জিয়া
অন্যান্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামী সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
বুধবার বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে। বাংলা ট্রিবিউন এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, খালেদা জিয়ার দেওয়া আমন্ত্রণপত্রগুলো আওয়ামী লীগের সহ-সম্পাদক সেকান্দার আলী গ্রহণ করেছেন।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম