লালনের সাহিত্য কর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ: প্রণব মুখোপাধ্যায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুন ২০১৭, ০৯:১৭আপডেট : ০৪ জুন ২০১৭, ০৯:২১

লালন-এর প্রতিকৃতি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ফকির লালন শাহ-এর শিল্প কর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ। তার গান হিন্দিতে অনুবাদের মাধ্যমে ভারতের হিন্দিভাষী বিপুলসংখ্যক মানুষ লালনের গানসহ সাহিত্যকর্ম সম্পর্কে  জানতে পারবে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।

প্রণব মুখোপাধ্যায় শনিবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে লালনের গান হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে হিন্দিতে অনুবাদকৃত বই এবং ডিভিডি’র প্রথম কপি দেওয়া হয়। এসময় তিনি লালনের সাহিত্য কর্ম কোনও নিদিষ্ট ভৌগলিক সীমানা, ভাষা এবং ধর্মের মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, লালনের সাহিত্য কর্মে মানবতাবোধকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িকতা ও সাম্যের আহ্বান তার সাহিত্যের অন্যতম বিষয়বস্তু।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, লালন গীতি হিন্দি অনুবাদের মাধ্যমে উপ-মহাদেশে সন্ত্রাস এবং বৈষম্যমুক্ত একটি নতুন যুগের সূচনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর মুকচুন্দ দুবে, যিনি লালনের ১০৫টি গান হিন্দিতে অনুবাদ করেছেন। এছাড়াও বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মনোরঞ্জন মহান্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে লালন গীতি শিল্পী ফরিদা পারভীন হিন্দিতে অনুবাদ করা দুটি এবং বাংলায় একটি গান পরিবেশন করেন। খবর বাসস।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী