বৃহস্পতিবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ২০:৫০আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:৫৬

সদরঘাটে যাত্রীদের ভিড় রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (১৫ জুন) থেকে। এ দিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যবে।
গত ১১ জুন সদরঘাট টার্মিনাল মিলনায়তনে বিআইডব্লিউটিএ-এর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাল বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরু হবে।
ওই সভার সিন্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের পাশাপশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত ভাড়াই প্রযোজ্য হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
ওই সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘প্রতিবারের মতো এবারও সদরঘাটে প্রতিটি লঞ্চের বুথ থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।’

/এসএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম