আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১২:২৬আপডেট : ০২ জুলাই ২০১৭, ১২:৩১

ঢাবিতে ওবায়দুল কাদের, ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়ন করবে। নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘তার (খালেদা জিয়া) শাসনামলে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো। তিনি নিজে যেটা প্রাকটিস করেননি, সেটা করতে অন্যকে চাপ দেন কিভাবে?’

বাংলাদেশিদের সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে তিনি আরও বলেন, ‘তারেক-কোকোর কেচ্ছা কাহিনী শুধু দেশে নয় সারা পৃথিবীর মানুষ জানে। এফবিআই, সিঙ্গপুরের আদালত, যুক্তরাষ্ট্রের আদালত দ্বারা তা প্রমাণিত। আমাদের এ ধরনের কোনও রেকর্ড নেই।’

/এসআই/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি