আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ২৩:৫২আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৪:৫৪

 

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হক। 

আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানা তিনি জানিয়েছেন, রাত ৯টার দিকে ৮ তলা বিশিষ্ট পোশাক কারাখানা ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন সেখানে কেবল ধোঁয়া দেখা যাচ্ছে। তিনি জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে।

অন্যদিকে, উত্তরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের মাত্রা কমে গেছে। এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। তারা মই ব্যবহার করে ভবনের বিভিন্ন তলায় দেখেছেন, সেখানে কোনও গার্মেন্টকর্মী নেই। এখন পর্যন্ত নিহতের কোনও খবর পাননি তারা।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রের বরাত দিয়ে আমাদের সাভার প্রতিনিধি নাদিম হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার মেডলার অ্যাপারেলস কারখানাটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অন্য ছয়টি ফ্লোরে। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ধামরাই, টঙ্গি ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও ১০টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এদিকে আগুন লাগার পরপরই কারখানার ভেতর থেকে বের হতে গিয়ে ২০ জন শ্রমিক আহত হয়।
জানা গেছে, কারখানায় চার হাজার পাঁচশ’ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছে, তা জানা যায়নি।


আগুন নিয়ন্ত্রণে আনার পরের দৃশ্য আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা সামিনুর রহমান বলেন, ‘কারখানার আশপাশের অন্যান্য পোশাক কারখানা ছুটি ঘোষণা করে হয়েছে। আব্দুলাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট যাতে দ্রুত পৌঁছাতে পারে সেজন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’
এদিকে, আগুন লাগার পরপরই আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেডলার অ্যাপারেলসের সামনে শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি।’ কারখানাটির ভেতরে দ্বিতীয় তলায় ফোম জাতীয় কাপড় থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন দ্বিতীয় তলার মধ্যেই ছিল। ১৫টা ইউনিট কাজ করেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

আগুন নিভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা কারখানায় আগুন লাগাোর ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থানা পুলিশ হেলাল উদ্দিন নামে একজন মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ খোরশেদ আলম।  গ্রেফতারের কারণ প্রসঙ্গে এসপি বাংলা ট্রিবিউনকে জানান, আগুন লাগার পর ওই ছেলে ভবনের সামনে দিয়ে বের হতে দেখতে পেয়ে প্রথম নিরাপত্তারক্ষীরা আটক করে। আটক ব্যক্তি মাদ্রাসার ছাত্র দাবি করলেও তার পকেটে সিগারেট ও একটা দিয়াশলাই খুঁজে পাওয়া যায়। এতে সন্দেহ তৈরি হয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

ছবি- সাজ্জাদ হোসেইন

/এসএমএন/জেইউ/এমএ/টিএন/

এ সংক্রান্ত আগের খবর: আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক